Nabadhara
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলা মহিলাদলের আয়োজনে দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা দলের সহসভাপতি মেরি ইকবালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন সভাটি পরিচালনা করেন।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নাজমুল হক লিটন, জেলা মহিলা দলের সহসাংগঠনিক সম্পাদক লুৎফুন নাহার, বীর মুক্তিযোদ্ধা খান আখতার হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি খাইরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আখতার ফারুক মিটু, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, বীর মুক্তিযোদ্ধা এম আলা উদ্দীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে প্রয়াত নেতা তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।