Nabadhara
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে মনিয়ারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে মনিয়ারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় ওয়ার্ড পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মনিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস এম ফারুক বখতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সম্রাট হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, ফ্যামিলি কার্ডের এ কার্যক্রম সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও প্রকৃত উপকারভোগী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো ধরনের অনিয়ম ও হয়রানি ছাড়াই যাতে সাধারণ মানুষ এ সেবা পান, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মনিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, তথ্য সংগ্রহকারী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।