Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা, গাঁজা ও ভারতীয় পণ্য উদ্ধার, আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ মহিষকুন্ডি ঘোনাপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় ২৯টি ইয়াবা ও ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. লালু (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত জান বক্সের ছেলে।

একই দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিলমারী বিওপির টহল দল বুড়ির খাল এলাকায় অভিযান চালিয়ে ছয়টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করে।

এ ছাড়া সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ধলা বিওপির টহল দল ধলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা ও আট বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, পৃথক অভিযানে উদ্ধার করা মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক জব্দমূল্য ২ লাখ ৭২ হাজার ১৯৯ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে ৪৭ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।