Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ (২৫) প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জামালপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী তাঁকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দেন।

পরে দুপুর ১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে মুক্তি পান আশিক। বিকেল ৩টায় বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি।

এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজায় বাবার জন্য উপস্থিত সবার কাছে ক্ষমা ও দোয়া প্রার্থনা করেন আশিক মাহমুদ। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

এর আগে গত বৃহস্পতিবার পৌর শহরের সীমারপাড় এলাকার নিজ বাড়ি থেকে নাশকতার মামলায় গ্রেপ্তার হন পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ।

পরিবারের সূত্রে জানা যায়, ছেলেকে গ্রেপ্তারের পর তাঁর বাবা চিক্কু মিয়া অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে তিনি মারা যান। বাবার জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে আশিকের প্যারোলে মুক্তির আবেদন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।