কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-১২।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২০ মিনিটে কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুটিপাড়া এলাকায় গড়াই নদীর পাড় থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় মো. ফারুক হোসেনের একটি পরিত্যক্ত খামারের উত্তর পাশে গড়াই নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের লোহার তৈরি দেশীয় ওয়ান শুটার গান ও এক রাউন্ড সবুজ রঙের লিডবল কার্তুজ পাওয়া যায়।
পরে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি সূত্র।

