রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৮ নভেম্বর) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে। শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় ও ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় মদগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা ১২৭ বোতল ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। এসব অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

