ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্যাহর গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার সোনাপুর গ্রামে তাঁর মালিকানাধীন ‘সালমা গার্ডেন হাউজে’ এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ থেকে ৩৫ জনের একটি দল বাড়িটিতে হামলা চালায়। এ সময় তারা ভাঙচুর ও লুটপাট শেষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় ও হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

