নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে মুকিদ হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুকিদ হোসেন ওই গ্রামের ফরিদুল ইসলামের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে মুকিদ প্রতিবেশী দুই শিশুর সঙ্গে বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনের কাছে খেলছিল। এ সময় অসাবধানতাবশত সে ভবনের ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খেলার একপর্যায়ে শিশুটি সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে তার মৃত্যু হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

