Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেফতার একজন

জয়পুরহাট প্রতিনিধি  
নভেম্বর ২০, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি  

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শামসুদ্দিন মন্ডল (ছেলে মৃত বাহার মন্ডল) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) পাঁচবিবি থানার মামলা সূত্রে জানা গেছে, পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের দানেচপুর গ্রামের বাসিন্দা শামসুদ্দিন মন্ডলের বাড়িতে এক ভাড়াটিয়ার ছেলে থাকত। ওই ভাড়াটিয়া ও তার অন্য সন্তানেরাও মাঝে মাঝে সেখানে বেড়াতে আসত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভাড়াটিয়া কাজে বাইরে গেলে বাসা ফাঁকা পেয়ে শামসুদ্দিন মন্ডল তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির বড় বোন ঘটনা দেখে চিৎকার করলে আসামি পালিয়ে যান।

এর আগেও শামসুদ্দিন মন্ডল নিজের আপন ভাতিজার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

শিশুকন্যার মা বাদী হয়ে পাঁচবিবি থানায় ধর্ষণচেষ্টার মামলা করলে পুলিশ আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে পাঁচবিবি থানায় একটি মামলা হয়েছে। মামলা হওয়ার পরপরই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।