Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে দশম শ্রেণির ছাত্রীকে নিয়ে যাওয়ার অভিযোগে মামলা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) নিয়ে যাওয়ার অভিযোগে বগুড়ার শেরপুর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় শেরপুর পৌর শহরের রামচন্দ্রপুরপাড়া এলাকার মো. সাদিকুর রহমান (২৭), তাঁর বাবা মো. আবু বক্কর সিদ্দিক (৫৮) এবং অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত সাদিকুর রহমান শেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখাতেন সাদিকুর। এর ধারাবাহিকতায় গত বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর এলাকার নিজ বাড়ির সামনে থেকে ছাত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ১০ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন ও পোশাকও নিয়ে যাওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও প্রথমে মেয়েটির সন্ধান পাননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে স্বজনেরা জানতে পারেন, ছাত্রীটি সাদিকুরের সঙ্গে চলে গেছে।

পরে ছাত্রীর মা পুলিশের শরণাপন্ন হন। পুলিশ জানায়, অপহরণ ও এ কাজে সহায়তার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।