Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিয়ানীবাজারে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিয়েছে ১১৭ শিক্ষার্থী

সিলেট প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি

ক্ষুদে শিক্ষার্থীদের মেধার বিকাশ ও পরীক্ষা-ভীতি দূর করার লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে শুরু হয়েছে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা। উপজেলার প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী-শামসুন নেছা লোদী ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসায় প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২৭টি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১১৭ জন শিক্ষার্থী অংশ নেয়। শনিবার পরীক্ষার শেষ দিন।

আয়োজক সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান—এই চার বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে।

পরীক্ষা আয়োজনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকেরা। পরিদর্শনে আসা অতিথিরাও পরীক্ষার মান ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তাঁদের মতে, গত তিন বছর ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।

পরীক্ষা নিয়ন্ত্রক আমিন উদ্দিন বলেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা-ভীতি দূর হয়, আত্মবিশ্বাস বাড়ে এবং মেধার বিকাশ ঘটে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নেও এ ধরনের পরীক্ষা সহায়ক ভূমিকা রাখে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ফয়েজ উদ্দিন লোদী বলেন, শিক্ষা কেবল একজন ব্যক্তিকে আলোর পথ দেখায় না, বরং পুরো একটি প্রজন্মকে বদলে দিতে পারে। টেকসই সমাজ গঠনের চাবিকাঠি শিক্ষার মধ্যে নিহিত—এ বিশ্বাস থেকেই গত তিন বছর ধরে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

পরীক্ষা পরিদর্শন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মো. কুতুব উদ্দিন, এফাজ উদ্দিন ও আব্দুল আহাদ; আহ্বায়ক খালেদ সাইফুদ্দিন জাফরী; যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক; পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমিন উদ্দিন; সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন; সহসাধারণ সম্পাদক শিবলী মুরাদ জাফরী; ডা. মো. নুরুল ইসলাম এবং মো. কমর উদ্দিন লোদীসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।