Nabadhara
ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে হরিনাম মহাযজ্ঞে ভক্তদের ঢল, ধর্মীয় সম্প্রীতির মিলনমেলা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার সানেরবাড়ি পঞ্চবটি মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে চলছে ৯ম বার্ষিক ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ। পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

গত ১৭ নভেম্বর মঙ্গলবার শুরু হওয়া এ মহাযজ্ঞ ২১ নভেম্বর শনিবার সকাল পর্যন্ত চলার কথা রয়েছে। সানেরবাড়ি দ্বীনভক্তদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিদিন বিরতিহীনভাবে চলছে হরিনাম সংকীর্তন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন, আরতি ও প্রার্থনায় উৎসবমুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

মহাযজ্ঞে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী ভক্তরা ভক্তি-শ্রদ্ধার সঙ্গে অংশ নিচ্ছেন। নামসুধা পরিবেশন করছে গোপালগঞ্জের শ্রীশ্রী বাসন্তী সম্প্রদায়, মাগুরার শ্রীশ্রী শ্যামা সম্প্রদায়, খুলনার শ্রীশ্রী শিপ্রা সম্প্রদায়, বরিশালের শ্রীশ্রী জয় গুরু হরিচাঁদ সম্প্রদায়, ব্রাহ্মণবাড়িয়ার শ্রীশ্রী গুরুদক্ষিণা সম্প্রদায় এবং সানেরবাড়ির শ্রীশ্রী হরি মন্দির সম্প্রদায়।

আয়োজক কমিটির সদস্যরা জানান, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় ও মানবিক মূল্যবোধের চর্চা কমে যাওয়ার প্রেক্ষাপটে এমন ধর্মীয় আয়োজন শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। বিশেষ করে যুবসমাজের উদ্যোগে এ মহাযজ্ঞ আয়োজনের মূল উদ্দেশ্য হলো সমাজে ভক্তি, ঐক্য ও নৈতিকতার জাগরণ সৃষ্টি করা।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সুকুমার রায়। সাধারণ সম্পাদক গৌতম দত্ত, কোষাধ্যক্ষ জয়ন্ত সরকার, সাংগঠনিক সম্পাদক কার্তিক দত্ত এবং দপ্তর সম্পাদক জয়দেব রায়সহ কমিটির অন্যান্য সদস্যরা সার্বিক দায়িত্ব পালন করছেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ মহাযজ্ঞকে ধর্মীয় ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করেন। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল জীবের কল্যাণ এবং বিশ্বশান্তি কামনায় এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।