Nabadhara
ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের পরিচিতি সভা ও বৃক্ষরোপণ

নরসিংদী প্রতিনিধি‌
নভেম্বর ২১, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কল্যাণমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে নরসিংদীতে পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে শহরের পরিবার পরিকল্পনা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো. ফরিদুল ইসলাম, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শেখ শাহীদুজ্জামান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মো. সজিব মিয়া।

এ ছাড়া বক্তব্য দেন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইমরান সরকার এবং জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জসিম উদ্দিন।

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোফাচ্ছেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহসভাপতি ইউসুফ মৃধা, আরিফুল হক খান সুমন, রাশেদুল হক খান, মাসুম আলম, মো. মাজহারুল ইসলাম ও মো. উজ্জ্বল শেখসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ নরসিংদী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।