কালকিনি-ডাসার প্রতিনিধি
দেশ ছেড়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ পারভেজকে (৫০) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা।
রোববার (২৩ নভেম্বর) বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহেদ পারভেজ মাদারীপুরের কালকিনি থানার পশ্চিম কালীনগর এলাকার শওকত আলী ও প্রয়াত রাহেলা বেগমের ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার বছিলা গার্ডেন সিটির ডি ব্লকের ৩ নম্বর সড়কের ৩ নম্বর বাড়িতে বসবাস করতেন।
তবে তাঁকে আটকের কারণ এবং এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

