Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বরগুনার শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব, পুণ্যস্নানে শত শত মানুষ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। সূর্যোদয়ের আগে থেকেই শত শত নারী-পুরুষ পুণ্যস্নানের উদ্দেশ্যে সৈকতে সমবেত হন। সূর্যোদয় ও ব্রহ্মমুহূর্তে সূর্যদেবকে প্রণাম, উলুধ্বনি ও প্রার্থনার মধ্য দিয়ে সাগরে পুণ্যস্নানে অংশ নেন তাঁরা।

পুণ্যলাভের আশায় এবং পরলোকগত স্বজনদের আত্মার শান্তি কামনায় সাগরপাড়ে প্রার্থনা করেন পুণ্যার্থীরা। এ সময় মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন তাঁরা।

সোমবার রাতে তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হয়। এবারের রাস উৎসবে বরগুনাসহ বিভিন্ন এলাকা থেকে শত শত পুণ্যার্থী, দর্শনার্থী ও পর্যটকের সমাগম ঘটে। তাঁদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে দীর্ঘ সৈকত।

এর আগে রাস উৎসব উপলক্ষে তালতলী শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে কীর্তন ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

রাস উৎসব কমিটির সভাপতি রতন বিশ্বাস বলেন, এবারও শত শত ধর্মপ্রাণ নারী-পুরুষ শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে পুণ্যস্নানে অংশ নিতে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উৎসবটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

আয়োজকদের মতে, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের রাস উৎসব এখন সর্বজনীন লোকজ উৎসবে পরিণত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি অন্য ধর্মের মানুষও এ উৎসবে অংশ নিয়ে আনন্দ উপভোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।