Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে স্ট্রোকে কালকিনির প্রবাসীর মৃত্যু, মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি

মো. মিজানুর রহমান, কালকিনি-ডাসার প্রতিনিধি
নভেম্বর ২৪, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মো. মিজানুর রহমান, কালকিনি-ডাসার প্রতিনিধি

পরিবারের মুখে হাসি ফোটাতে প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মাদারীপুরের কালকিনির জুলহাস মাল (৪০)। স্বপ্ন ছিল অভাব ঘুচিয়ে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের পাশে দাঁড়ানোর। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সৌদি আরবের রাজধানী রিয়াদে স্ট্রোক করে মারা গেছেন তিনি। এখন তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজন প্রায় চার লাখ টাকা। কিন্তু দরিদ্র পরিবারটির পক্ষে এ অর্থ জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। বাবার মরদেহ শেষবারের মতো দেখার অপেক্ষায় রয়েছে তাঁর ছোট্ট দুই মেয়ে।

নিহত জুলহাস মাল কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইচাগুরা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম খালেক মাল। পরিবার সূত্রে জানা গেছে, বৈধ কাগজপত্র ছাড়াই সৌদি আরবে অবস্থান করছিলেন জুলহাস। গত ২১ নভেম্বর স্ট্রোকজনিত কারণে রিয়াদের রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জুলহাসের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন মেঝো। অন্য চার ভাই কৃষিকাজ করে কোনোমতে সংসার চালান। বৃদ্ধ বাবা অসুস্থ এবং মা শারীরিক প্রতিবন্ধী। লাঠিতে ভর দিয়ে তাঁকে চলাফেরা করতে হয়।

সংসারে জুলহাস রেখে গেছেন স্ত্রী ও পাঁচ বছর এবং সাড়ে তিন বছর বয়সী দুই মেয়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। যে বয়সে বাবার হাত ধরে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই বাবাকে হারিয়েছে অবুঝ দুই শিশু।

স্বজনরা জানান, একদিকে স্বামী ও সন্তান হারানোর শোক, অন্যদিকে সংসারের ঋণের বোঝা—সব মিলিয়ে চরম বিপাকে পড়েছে পরিবারটি। সৌদি আরব থেকে জুলহাসের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রায় চার লাখ টাকা প্রয়োজন। কিন্তু এই অর্থ জোগাড় করার সামর্থ্য তাঁদের নেই।

এ বিষয়ে শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুবিনা ইয়াসমিন বলেন, নিহত প্রবাসী জুলহাস মালের মরদেহ সরকারি উদ্যোগে দ্রুত তাঁর পরিবারের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ বলেন, প্রবাসী জুলহাস মালের মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

জুলহাসের ছোট্ট দুই মেয়ের কাছে বাবার স্নেহ-ভালোবাসা আর কখনো ফিরে আসবে না। তবে শেষবারের মতো বাবার মরদেহ দেখার অপেক্ষায় রয়েছে তারা। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।