কচুয়া(বাগেরহাট)প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় ৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান শেখ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে উপজেলার বয়ারসিংগা এলাকার মুন্সিবাড়ির মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক ইমরান শেখ বাগেরহাট সদর উপজেলার পার নোয়াপাড়া গ্রামের মৃত মজিবুর শেখের ছেলে। পুলিশ জানায়, আটকের সময় তার কাছ থেকে ৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় মামলা হয়েছে। মামলার নম্বর ০৩, তারিখ ২৩ নভেম্বর ২০২৬। আটক ইমরানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

