Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের অন্যায় ও দুর্নীতির সঙ্গে আপস না করার আহ্বান এমপি জামালের

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

সাংবাদিকদের অন্যায় ও দুর্নীতির সঙ্গে আপস না করে দেশ ও সার্বভৌমত্বের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।

শুক্রবার (২৭ নভেম্বর) ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, এলাকার শিক্ষা, উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তুলে ধরতে হবে। একই সঙ্গে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে এবং দেশ ও সার্বভৌমত্বের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীরবহর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুল আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, সাবেক সভাপতি সিকদার মো. কাজল, উপদেষ্টা খান মো. জুসফিকুর রহমান, সহসভাপতি ফয়সাল আহম্মেদ মিঠুসহ সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. মহাসিন খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।