Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন খালিয়াজুরী প্রেসক্লাবের আহ্বায়ক

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি ও নেত্রকোনা-২ (বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ময়মনসিংহের কালীবাড়ি এলাকার সোহাগ পার্টি সেন্টারে নেত্রকোনা জেলা সমিতির দ্বিবার্ষিক সভায় তাঁকে সভাপতি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক মনসুর আলম চন্দন। পরিচালনা করেন সদস্যসচিব মো. মিজানুর রহমান (টিটু) মিয়া।

সভায় অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হককে সভাপতি ও ডা. মো. এমদাদুল হককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে নেত্রকোনার ১০ উপজেলার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ তৈমুর ইয়ার চৌধুরী ও অধ্যাপক মো. আব্দুল হাই। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

পরে নবনির্বাচিত সভাপতি কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।