Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি অমিত হাসান অভিকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার কাটেঙ্গা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অমিত হাসান অভি উপজেলার কাটেঙ্গা এলাকার মোল্লাবাড়ির মৃত আবুল কালাম আজাদের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)/১০(ক) ধারায় দায়ের করা মামলায় আদালত তাঁর বিরুদ্ধে এ রায় দেন। মামলাটি জিআর-৪৮৩/২৩ (খুলনা-২৬(১২)২৩) নম্বরে নথিভুক্ত। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু করে তেরখাদা থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার তেরখাদা থানার এসআই নাজিম উদ্দিন ও এসআই রফিক ঢালীর নেতৃত্বে এবং এসআই নুর আলম ও মহিদুল ইসলামের সহযোগিতায় পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। একপর্যায়ে কাটেঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি অমিত হাসান অভিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।