Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভেদরগঞ্জে বৃত্তি পরীক্ষা দিল প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জে শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠনের আয়োজনে ১০ম বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার আব্বাস আলী উচ্চ বিদ্যালয় ও ৮৭ নম্বর আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বাড়ানো ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে সংগঠনটি।

পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক তাহের আলী, সাংগঠনিক সম্পাদক ফাহাদ আহমেদ সোহাগ, প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ, উপদেষ্টা শাহিন আসামি, সাবেক সভাপতি জামাল খান, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামি, আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আহমেদ, সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, আফজাল বালা, জিয়াউর রহমান টিপু মাঝিসহ সংগঠনের সদস্যরা।

সংগঠনের সভাপতি জাকির হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতায় আয়োজনটি সফল হয়েছে।

সাধারণ সম্পাদক তাহের আলী বলেন, শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠন শুধু বৃত্তি পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষামূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি। ঈদসহ বিভিন্ন সময়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, সৎ, আদর্শ ও মানবিক মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা এবং সমাজের কল্যাণে কাজ করাই সংগঠনের মূল লক্ষ্য।

এদিকে, প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামি, উপদেষ্টা শাহিন আসামি, প্রধান শিক্ষক কাওসার আহমেদ, বিএনপি নেতা মামুন সরকার ও সাবেক সভাপতি জামাল খান এ আয়োজনের প্রশংসা করেন। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষা বিস্তারের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে শিক্ষার আলো ছাত্রকল্যাণ সংগঠন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।