Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে হরিলীলামৃত স্কুলের উদ্বোধন

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 
নভেম্বর ২৭, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 

বাগেরহাটের চিতলমারীতে আনুষ্ঠানিকভাবে শ্রীশ্রী হরিলীলামৃত স্কুলের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চরডাকাতিয়া এলাকায় হরিগুরু চাঁদ বিচরণ পাগল সেবাশ্রম পরিচালিত এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্কুলটির উদ্বোধন করেন মৃত্যুঞ্জয়াচার্য শ্রীসম্পদ ঠাকুর ও যুগ্ম সচিব ডা. দুলাল কৃষ্ণ রায়। এ সময় সেবাশ্রমের সভাপতি কমল কান্তি দাস, সাধারণ সম্পাদক প্রভাস রায়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্কুল কর্তৃপক্ষ জানায়, নতুন এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার শিক্ষার্থীরা ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে জানার সুযোগ পাবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শ্রীশ্রী হরিলীলামৃত বই বিতরণ, মাস শেষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।