Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক রোগীকে চিকিৎসাসেবা

বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে এক হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা পেয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে এভারকেয়ার, ইউনাইটেড, হলি ফ্যামিলি, সিএমএইচ ও বারডেমসহ বিভিন্ন হাসপাতালের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা দেন। এ সময় বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেওয়া হয়। পাশাপাশি জটিল রোগে আক্রান্ত রোগীদের সন্ধ্যায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে ল্যাপারোস্কপিসহ বিভিন্ন ধরনের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।

আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।

বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এস এম আবু জাফরের সভাপতিত্বে সকালে ক্যাম্পের উদ্বোধন করেন যুগ্ম সচিব শেখ মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, সাবেক সচিব ও বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মো. ফরিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপুসহ বাগেরহাটের কৃতী সন্তান বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।