কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে কচুয়া সদর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের নির্দেশনায় এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলামের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাশফিকুর রহমান মাসুম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিকদার মশিউর রহমান মুক্তা, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ ও শেখ সুজন এবং ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ।
বক্তারা দেশের চলমান পরিস্থিতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান। পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার আহ্বান জানান তাঁরা।
এ সময় বিএনপি নেতা নাজমুল মোর্শেদ নাদিম, শেখ ফিরোজুল ইসলাম, সিকদার মনিরুল ইসলাম, শেখ আব্দুস সোবাহান, সরদার রেজাউল হোসেন ও সিকদার নজরুল ইসলাম; কচুয়া বাজার বণিক সমিতির সভাপতি হাজরা আতিকুল ইসলাম লাভলু ও সাধারণ সম্পাদক সরদার সুমন, ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ ও শামীম হাসান রাবু এবং কৃষক দল নেতা আল-মামুন মুক্তি ও শেখ আসাদসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

