Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় শ্রমিক লীগের সহসভাপতি আটক

নওগাঁ প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে শ্রমিক লীগের সহসভাপতি আশেক এলাহী (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বাগধানা গ্রামের নিজ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আশেক এলাহী ওই গ্রামের মৃত মশর উদ্দীন মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আশেক এলাহী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগরের শাহ আলী থানা শ্রমিক লীগের সহসভাপতি ছিলেন। তিনি নিজ এলাকায় অবস্থান করে গোপনে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার হাট চকগৌরী বাজারে সংঘটিত সন্ত্রাসবিরোধী মামলায় তাঁকে আটক দেখানো হয়েছে। শনিবার তাঁকে আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।