Nabadhara
ঢাকাবুধবার , ১৩ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের ডুমদিয়ায় ৪ জনকে পুড়িয়ে হত্যা মামলার রায়ে মৃত্যুদন্ড

MEHADI HASAN
এপ্রিল ১৩, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত বিশ্বাস সজিব, জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

 

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামে শ্বাশুড়ি ও ৩ শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় জামাই আজাদ মোল্যকে মুত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারিক আদালত।

 

আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

 

মৃত্যুদন্ডপ্রান্ত আসামী হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের বেলায়েত মোল্যার ছেলে আজাদ মোল্যা (৪৫)।

 

মামলার বিবরনে জানাগেছে, দন্ডপ্রাপ্ত আজাদ মোল্যার সাথে স্ত্রী সরিফার বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৭ এপ্রিল গভীর রাতে বাড়ীতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় আজাদ।

 

এসময় ওই আগুনে পুড়ে শ্বাশুড়ি ফুরিয়া বেগম, আজাদের স্ত্রীর বোনের ছেলে আমিনুর(১৪) ও তামিম(৭) ঘটনাস্থলে এবং গোপালগঞ্জ সদর হাসপাতালে স্ত্রীর বোনের মেয়ে তনিমা(৪) মারা যায়।

 

এঘটনায় মৃত ফুরিয়া বেগমের ছেলে সাইফুল গাজী পরের দিন বাদী হয়ে আজাদ মোল্যাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।

 

পরে মামলার দীর্ধ শুনানী শেষে আদালত আজাদ মোলাকে মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।