Nabadhara
ঢাকাবুধবার , ১৩ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বালু বোঝাই ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

MEHADI HASAN
এপ্রিল ১৩, ২০২২ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে বালু বোঝাই ট্রাকের চাপায় জালাল মোল্লা (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

 

আজ বুধবার (১৩ এপ্রিল) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

কাশিয়ানী থানার ইন্সেপেক্টর (তদন্ত) ফিরোজ আলম সড়ক দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত জালাল মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের মৃত মহির উদ্দিন মোল্লার ছেলে।

 

কাশিয়ানী থানার ইন্সেপেক্টর (তদন্ত) ফিরোজ আলম জানান, জালাল মোল্লা পোনা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি বালু বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।