নগরকান্দা ( ফরিদপুর ) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ২২ এপ্রিল (২০২২) ইং তারিখ রোজ শুক্রবার নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং সালথা উপজেলা বিএনপির আয়োজনে , লস্করদিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত স্বনামধন্য চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে লস্করদিয়া ইউনিয়নের আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নব গঠিত ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা সহ নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং সালথা উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ ।
ইফতার পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামীন এর নিকট উপস্থিত নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং সালথা উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা করেন ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

