Nabadhara
ঢাকারবিবার , ২৪ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে চোর চক্রের ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধার

MEHADI HASAN
এপ্রিল ২৪, ২০২২ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলে পৃথক দুইটি চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় প্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (২৩ এপ্রিল) রাতে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার) নড়াইল। গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর জেলার কোতয়ালী থানাধীন রায়পাড়ার বাবুল শেখের ছেলে সাঈদ শেখ (২০), একই থানার বেচপাড়ার বাবু শিকদারের ছেলে আরমান শিকদার (২৮), বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শামছু মোল্যার ছেলে লিমন মোল্যা (২৬),আর এন রোডের আলমগীর মোল্যার ছেলে আপন মোল্যা (২২) ও মাগুড়া জেলার রঘুনাথপুর গ্রামের বাদশা শেখের ছেলে রাকিব শেখ (১৪)। গ্রেপ্তারকৃতরা সকলেই আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে জানায় পুলিশ।

এ সময় পুলিশ সুপার নবধারা কে বলেন, গত কয়েক মাস ধরে নড়াইল শহর এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। এরপর চুরির রহস্য উদঘাঠনে নামে পুলিশ তদন্তে জানা যায়, আন্তঃজেলা চোর চক্রের সদস্যরা সকলে যশোর থেকে নড়াইলে আসে। এরপর তারা ভাঙ্গারী কুড়াতে থাকে ও বিভিন্ন বাড়ি টার্গেট করে দিনের বেলায় বা রাতে সেসব বাড়িতে চুরি করে। পুলিশ সুপার আরো বলেন, চুরির অভিযোগের চার দিনের মধ্যে শনিবার ২৩ এপ্রিল সকালে যশোর থেকে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৪ ভরি স্বর্ণালংকার যার মূল্য আনুমানিক নয় লাখ ত্রিশ হাজার টাকা এছাড়া পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) । গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।