Nabadhara
ঢাকারবিবার , ২৪ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টায় মামলা !

MEHADI HASAN
এপ্রিল ২৪, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। রোববার সকালে উপজেলার নড়াগাতী থানায় মামলাটি করেন শিশুটির মা। অভিযুক্ত কিশোর শিমুল মোল্যা পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশ ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নে ওই ঘটনা ঘটে। প্রতিবেশি কালিনগর গ্রামের নুরো মোল্যার ছেলে শিমুল মোল্যা (১৫) বাড়ির পাশের বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।তখন শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে কিশোর শিমুল মোল্যা পালিয়ে যায়। এরপর তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।পরে সেখান থেকে উপজেলার নড়াগাতী থানায় শিশুটিকে আনা হয়।

নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা নবধারা কে বলেন, পাশের গ্রামের কিশোর শিমুল মোল্যার নামেই নড়াগাতী থানায় মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।