Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে উজালা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

MEHADI HASAN
এপ্রিল ২৬, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন উজালা ফাউন্ডেশন। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে নড়াইল পৌরসভার দুর্গাপুর এবং শাহাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকার বাড়িতে গিয়ে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

সেমাই, চিনি, গুড়ো দুধ, কিসমিসসহ ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন অসহায় মানুষেরা। এ সময় উপস্থিত ছিলেন-উজালা ফাউন্ডেশনের মহাসচিব স্কুল শিক্ষক মিজানুর রহমানসহ সদস্যরা। উজালা ফাউন্ডেশন ২০২১ সালে প্রতিষ্ঠার পর স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। করোনা সংকটসহ ধর্মীয় বিভিন্ন উৎসব অনুষ্ঠানে উজালা ফাউন্ডেশন অসহায়, ছিন্নমূল ও এতিম মানুষের পাশে দাঁড়িয়েছে। শিক্ষার্থী ও তরুণদের মাঝে ক্রীড়াসামগ্রী প্রদানসহ এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, মাস্ক, সাদা ফাইল ছাড়া পরীক্ষার সময়ে ব্যবহৃত উপকরণ বিতরণ করা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।