Nabadhara
ঢাকাবুধবার , ২৭ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

MEHADI HASAN
এপ্রিল ২৭, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

 গোপালগঞ্জের মুকসুদপুরে আশরাফ আলী শেখ (৫৬) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ বুধবার (২৭ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের ননীক্ষীর গ্রাম থেকে ওই ব্রক্তির মরদেহ উদ্ধার করা হয়।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শেখ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে নিহতের পরিবারের দাবী আশরাফ আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

উপ-পরিদর্শক শেখ শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (২৬ এপ্রিল) গভীর রাতে আশরাফ আলী শেখ গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরো বলেন, প্রাথমিক আলামতে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি আত্মহত্যা না কি হত্যাকান্ড।

নিহত আশরাফ আলীর মেয়ে মিতা খানম জানান, আমার মা আসমা বেগমের সাথে একই গ্রামের আব্দুল হাই এর ছেলে গোলাম আযমের সাথে দীর্ঘদিন ধরে পরক্রীয়া প্রেমের সম্পর্ক রয়েছে। তারই জের ধরে তারা দু’জনে মিলে পরিকিল্পতভাবে আমার বাবাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে।

ননীক্ষীর ইউপি চেয়ারম্যান শেখ রনি আহমেদ নবধারা কে বলেন, আশরাফ আলী আত্মহত্যা করেছে না কি হত্যা এটা পুলিশ উৎঘাটন করবে। যদি হত্যা হয়ে থাকে তাহলে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহন করবে এটাই আমাদের দাবি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।