শাকিল আহম্মেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এমপি`র নিজ অর্থায়নে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে ।
৩০শে এপ্রিল রোজ শনিবার সকালে উপজেলার চনপাড়া শেখ রাসেল নগরের প্রত্যয় বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার ১ শত বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের মাঝে এ ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে।ঈদ সামগ্রির মধ্যে ছিলো চাউল,তেল,সেমাই চিনি, পেঁয়াজ। ঈদ সামগ্রি বিতরণ অনুষ্ঠানে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

