Nabadhara
ঢাকাশনিবার , ৩০ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে সয়াবিনের জন্য হাহাকার, অসহায় ভোক্তা

MEHADI HASAN
এপ্রিল ৩০, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সাব্বির আহম্মেদ, জেলা প্রতিনিধি পিরোজপুরঃ
পিরোজপুরে বাজার থেকে উধাও হয়ে গেছে রান্নার অতি প্রয়োজনীয় জিনিস ভোজ্য তেল সায়াবিন। কোম্পানি থেকে দেওয়া হচ্ছেনা তেল। কিছু কিছু ডিলারের গোডাউন ভর্তি তেল রেখে কোম্পানি না দেওয়ায় তেলের সংকট দেখিয়ে আদায় করছে অতিরিক্ত টাকা বলে অভিযোগ করেছেন খুচরা ব্যবসায়ীরা। এ কারনে ভোক্তাদের মাঝে সয়াবিনের জন্য হাহাকার দেখা দিয়েছে।
কিছু কিছু দোকানে তেল মিললেও তার সাথে নিতে হচ্ছে ২০০ গ্রামের হলুদ ও মরিচের গুঁড়ার প্যাকেট ও অন্যান্য জিনিসপত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক এক খুচরা ব্যবসায়ী জানান ডিলারের কাছ থেকে তেল কিনলেও তারা তেলের ক্রয় রশিদ দিচ্ছে না।
মাঝে মাঝে প্রশাসনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যহত থাকলেও বেপরোয়া ব্যবসায়ীরা। সরকারি মূল্যে তেল বিক্রি করতে নারাজ তারা। খোলা সয়াবিন তেল তারা বিক্রি করছেন ১৯৫ থেকে ২০০টাকা।
খুচরা ব্যবসায়ীরা আরও জানান, সয়াবিন সরবরাহকারী প্রতিষ্ঠান তীর, রুপচাঁদা, ও ফ্রেস ডিলারদের নিকট থেকে তেল পাওয়া যাচ্ছে না। এই কারনে সয়াবিনের সংকট দেখা দিয়েছে। সয়াবিন যদিও বা পাওয়া যাচ্ছে তা মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।