Nabadhara
ঢাকারবিবার , ১ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় আ’লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল ও যুবলীগের ঈদ উপহার বিতরণ

MEHADI HASAN
মে ১, ২০২২ ৩:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল (শনিবার) পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে সন্ধ্যা ৬ টায় দোয়া পরবর্তী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল ১ এর সাংসদ বিএম কবিরুল হক মুক্তি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীম রহমান, পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখসহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা ও কর্মীরা। এছাড়া দোয়া ও ইফতার মাহফিলে সাধারণ জনগণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। অনুষ্ঠানে অসুস্থ সাংসদ বিএম কবিরুল হক মুক্তির রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। এদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় কালিয়া ও নড়াগাতী থানা আওয়ামিলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীদের মাঝে পবিত্র ঈদুুল ফিতর উপলক্ষ্যে উপহার সমগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন।

একই দিনে বিকাল ৪ টায় উপজেলার নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামে নিজ বাড়ীতে আনুষ্ঠানিকভাবে দলীয় নেতাকর্মীদের হাতে এ উপহার তুলে দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।