জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জে বিভিন্ন অপরাধের ওয়ারেন্ট ভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানাধীন বৌলতলী তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে তাদের কে গ্রেফতার করা হয় ।
পুলিশের এ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জের সদর উপজেলার নিজড়া গ্রামের মাহবুব আলমের ছেলে ইমন(২২), সাতপাড় গ্রামের সমির বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস(২৫), বৈরাগীরটোল গ্রামের মঙ্গলের ছেলে বলাই(২৮), উলপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে শাকিল শেখ(২৫), করপাড়া গ্রামের আঃ মান্নানের ছেলে তৌহিদুল ফকির ( ২৫)। বৌলতলি তদন্ত কেন্দ্রের আই সি জসিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ইমন অপহরণ করে অন্যায় ভাবে আটক ও চাঁদার দাবী করে গুরুতর জখমের ভয়ভীতি দেখেয়ে চাঁদা আদায় করতো ও প্রানহানীর হুমকি প্রদান করতো। তার নামে গাজীপুরে দন্ডবিধির ৩৪২/৩৬৫/৩৮৫/৩৮৬/৩৮৭/৫০৬ ধারায় জিআর মামলা (৯৬/১৮), সুব্রত বিশ্বাস বাংলা মদ তৈরি/বহন করতো। তার নামে গোপালগঞ্জে জি আর মামলা (জিআর ৪৫০/২১)ও ( জিআর- ৯৬/১৮), বলাই এর নামে টাকা পয়সা নিয়ে প্রতারনার দায়ে নেগোসিয়েশিয়েবল ইনস্ট্রুমেন্ট এক্টের ১৩৮ ধারায় মাদারীপুরে জিআর (৯১/২০) মামলা, শাকিল শেখ এর নামে মারধর ও চুরির দায়ে গোপালগঞ্জে জিআর ১৩৬/ ১৯ মামলা এবং তৌহিদুল ফকির কে হাতেনাতে ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তার নামে গোপালগঞ্জে জিআর (৪৩৬/১৯) মামলা চলমান ছিলো।
আইসি জসিম উদ্দীন নবধারা কে বলেন, গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট জারী করা ছিলো। বৌলতলি তদন্ত কেন্দ্রের এসআই রিয়াদ হোসেন, এসআই সঞ্জয় কুমার বসাক, এএসআই নুরুজ্জামান শেখ, এএসআই সরোয়ার হোসেন, এএসআই সামসুল আলম কে সাথে নিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার(৫ ও ৬ ই মে) রাতভর অক্লান্ত অভিযান পরিচালনার মাধ্যমে তাদের নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, গ্রেফতারের পর আজ (শুক্রবার) দুপুরে আসামীদের কে বিজ্ঞ আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

