Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের শরণখোলার লোকালয়ে বাঘ আতংকঃ জনসচেতনতায় বনবিভাগের মাইকিং

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের শরণখোলার লোকালয়ে বাঘ আতংক দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের রাস্তা,বেড়ীবাঁধ ও পুকুর পাড়ে বাঘের একাধিক পায়ের ছাপ দেখা যায়। গ্রামবাসীদের সচেতন করতে বনবিভাগ মাইকিং করছে।

সুন্দরবনের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষী আঃ রহিম বলেন, গ্রামে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখা যায়। বন সুরক্ষায় নিয়োজিত সিপিজি ( কমিউনিটি পেট্রোল গ্রুপ) সহ-সভাপতি মোঃ শহীদুল ইসলাম সাচ্চু বলেন,বুধবার দিবাগত রাতের কোন এক সময় সুন্দরবন থেকে রয়েল বেঙ্গল টাইগার ভোলা নদী পার হয়ে সোনাতলা গ্রামের আবু ভদ্রের বাড়ির দক্ষিণ পাশ দিয়ে গ্রামে ঢুকে পড়ে। বৃহস্পতিবার সকালে গ্রামের আঃ মালেক, আসলাম ভদ্র,হারুন হাওলাদারের বাড়ির পুকুর পাড় সহ বিভিন্ন স্থানে বাঘের একাধিক পায়ের ছাপ দেখা যায়। বাঘের পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে দুটি বাঘ গ্রামে ঢুকেছে। বৃহস্পতিবার সকাল থেকে বনবিভাগ গ্রামবাসীদের সাবধানে চলাচলের জন্য মাইকিং শুরু করেছে।পূর্ব সুন্দরবনের রেঞ্জকর্মকর্তা মোহাম্মদ শামসূল আরেফিন জানিয়েছেন বাঘের পায়ের ছাপ ট্রেস করে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে বাঘ বনে ফিরে গেছে,তবে সতর্কতা অবলম্বনের জন্য বনবিভাগের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাট এর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বাঘ সুন্দরবনে ফিরিয়ে নিতে লোকালয়ে বাঘের সন্ধান করার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং জনসাধারণের সচেতন করতে বনবিভাগ ইতোমধ্যে মাইকিং শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।