Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
জানুয়ারি ১২, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস – ২০২৩ উদযাপন উপলক্ষে বাগেরহাট শিশু একাডেমি মিলনায়তনে শিশুদের অংশগ্রহন এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১২জানুয়ারী বিকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনটি গ্রুপে অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বঙ্গবন্ধুর জীবনকর্ম ও স্বদেশ প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

জেলা শিল্পকলা একাডেমি ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সহকারী তথ্য কর্মকর্তা মোঃ সুলতানা আহমেদ, বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা খন্দকার আকমল উদ্দিন সাখী সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।