Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মোঃ জিহাদুল ইসলাম নড়াইল
জানুয়ারি ১৬, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে। ১৬ জানুয়ারী (সোমবার) সকাল সাড়ে ১১ টায় উপজেলা হল রুমে আলোচনা শেষে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ। এ সময় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও আফরিন জাহান, ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন, খুলনা কৃষি সম্প্রসারন অধিদফতরের প্রকল্প পরিচালক কৃষিবিদ ফজলুল হক মনি, উপসহকারী কৃষি অফিসার এস এম আবুল হাসান প্রমুখ।

আলোচনা শেষে খুলনা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অর্থায়নে অনুষ্ঠিত ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মেলায় আগত কিষান কিষাণী সহকারে একটি বর্নাঢ্য র‌্যালী কৃষি অফিস চত্বরে এসে মেলার ফিতা কাটেন ইউএনও আফরিন জাহান। এ সময় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।