Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ফরিদপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

নগরকান্দা -( ফরিদপুর ) প্রতিনিধি
জানুয়ারি ১৭, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে আজ সকাল ১০ টায় সংগঠনের আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গির নেতৃত্বে ফরিদপুর শহরের কোর্ট চত্বরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ চৌধুরী কায়েসসহ অন্যান্য নেতাকর্মী।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তাই তারা জনগণের কথা চিন্তা করে না। বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করছে এবং যারা এ প্রতিবাদ করছে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাই অনতিবিলম্বে সকল নেতাকর্মীদের মুক্তি ও বিদ্যুত সহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।