Nabadhara
ঢাকাসোমবার , ২০ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কবি নজরুল কলেজে প্রভাষক রায়হানা জান্নাতের যোগদান

কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি
মার্চ ২০, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন রায়হানা জান্নাত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) আনুষ্ঠানিকভাবে বিভাগীয় প্রধান অধ্যাপক জোহরা বেগম নবাগত প্রভাষককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

এ সময় দর্শন বিভাগের অধ্যাপক আছিয়া খাতুন, সহযোগী অধ্যাপক হীরেন্দ্র শেখর রায় চৌধুরী, সহযোগী অধ্যাপক তাহমিনা জাফরিন, সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন, সহযোগী অধ্যাপক আনিসুর রহমান, সহকারী অধ্যাপক হাসিনা বেগম, সহকারী অধ্যাপক আকলিমা আক্তার এবং সহকারী অধ্যাপক জিনান বিনতে জামান উপস্থিত ছিলেন।

রায়হানা জান্নাত জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি নিজ জেলা থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তার চাকুরীজীবন শুরু হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারি পরিচালক হিসেবে। পরবর্তীতে ৩৬ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে ২০১৮ খ্রিস্টাব্দে শিক্ষা ক্যাডারে যোগদান করেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।