Nabadhara
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গ্রিন ইউনিভার্সিটিতে গবেষণা সহকারী হলেন জাবিপ্রবির রাবেয়া

জাবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের Centre for Research, Innovation, Transformation and Sustainability (CRITS)-এ গবেষণা সহকারী হিসেবে যোগ দিয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী রাবেয়া খান। গত ২৬ সেপ্টেম্বর তিনি নতুন কর্মস্থলে যোগ দেন।

রাবেয়ার দেওয়া তথ্য অনুযায়ী, এ নিয়োগপ্রক্রিয়ায় সারা দেশ থেকে প্রায় ২ হাজার ৫০০ জন আবেদন করেন। কয়েক ধাপের বাছাই, সাক্ষাৎকার, দুই মাসের প্রশিক্ষণ ও মূল্যায়ন শেষে আনুমানিক ১০ জন যোগদানের সুযোগ পান।

বর্তমানে রাবেয়া নবায়নযোগ্য জ্বালানি, ম্যাটেরিয়ালস সায়েন্স ও মেশিন লার্নিং নিয়ে গবেষণা করছেন। পাশাপাশি স্নাতক পর্যায়ের দুটি সেকশনে ‘Essential Skills Development’ কোর্সে পাঠদান করছেন। স্নাতকের দ্বিতীয় বর্ষ থেকে গবেষণায় যুক্ত থাকা, একাডেমিক ফলাফল, উপস্থাপনা ও পাঠদানদক্ষতা এবং দলগতভাবে কাজের অভিজ্ঞতা এ সুযোগ পেতে সহায়ক হয়েছে বলে জানান তিনি।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে রাবেয়া বলেন, “স্নাতকের দ্বিতীয় বর্ষ থেকেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি গবেষণা শুরু করি। আমার গবেষণার অভিজ্ঞতা ও একাডেমিক ফলাফল এ সুযোগ পেতে অনেকটা সাহায্য করেছে। পাশাপাশি উপস্থাপনা ও পাঠদানদক্ষতা এবং দলগতভাবে কাজ করার সক্ষমতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

নিজের পথচলায় শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর থিসিস সুপারভাইজার ড. মোহাম্মদ রাশিদুল ইসলাম তাঁকে নিজের সম্ভাবনা চিনতে, জীবনের লক্ষ্য নির্ধারণ করতে এবং সেই লক্ষ্যে এগিয়ে যেতে ধারাবাহিকভাবে দিকনির্দেশনা ও সহযোগিতা করেছেন। এ ছাড়া মোহাম্মদ সিজার রহমান, মাহফুজুল হক ও আমিমুল ইহসানসহ অন্য শিক্ষকেরাও তাঁকে অনুপ্রেরণা দিয়েছেন। এ অর্জনে বাবা-মা ও পরিবারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে রাবেয়া বলেন, “সবার আগে নিজের আগ্রহ, মেধা ও সম্ভাবনাকে চিনতে হবে। নিজের প্যাশন চিহ্নিত করে নিজের ওপর বিশ্বাস রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে। জীবনে খারাপ সময় আসবে, ব্যর্থতাও আসতে পারে; কিন্তু এসব কারণে হাল ছেড়ে দেওয়া যাবে না। ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে এবং মহান সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখতে হবে।”

নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি নতুন দক্ষতা অর্জন করে ব্যক্তিগত ও পেশাগতভাবে এগিয়ে যেতে চান রাবেয়া। তাঁর এ অর্জন জাবিপ্রবির বর্তমান শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী হতে এবং নিজেদের দক্ষতা বিকাশে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।