Nabadhara
ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় আহত নেতার পাশে আমেরিকার টেক্সাস বিএনপি

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি 
এপ্রিল ১৬, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

প্রতিপক্ষের হামলায় আহত নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক চন্দ্রপুসাধারণর গ্রামের শাফায়েত হোসেনের (৪২) পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিএনপির সম্পাদক শেখ জহিরুল ইসলাম।

প্রবাসী জহিরুলের পক্ষ থেকে শনিবার বেলা ১১টার দিকে আহত বিএনপি বড় ভাই লায়েক হোসেনের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন জেলা বিএনপির সিনিয় নেতারর সহ-সভাপতি জুলফিকার আলী এবং সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপদেষ্টা সৈয়দ ফারুক আশিক, বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান, কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরদার আনোয়ার হোসেন, সদস্য সচিব স ম ওয়াহিদুজ্জামান মিলু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আরিফ হাসানসহ অনেকে।

এদিকে, জেলা বিএনপির পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে আহত বিএনপি নেতা শাফায়েত হোসেনকে।

শাফায়েত হোসেন জানান, প্রায় দুই মাস আগে পুরুলিয়া এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের হামলার শিকার হন তিনি। এ ঘটনায় তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া দু’টি পা অকেজো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।