Nabadhara
ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগামী ২৭ নভেম্বর কলাবাড়ীয়া হাইস্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৭ নভেম্বর নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি পুর্ণগঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে ওই দিন সকাল ১০টা থেকে বিকার ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ৬ নভেম্বর (সোমবার) উপজেলা নির্বাহী অফিসার, কালিয়া এর স্মারক মোতাবেক নিযুক্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে প্রধান শিক্ষক, সকল অভিভাবক, দাতা ও শিক্ষক শ্রেণী পদের ভোটারদের অবগতি করে নিয়মিত ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। অত্র স্কুলের প্রধান শিক্ষকের নিকট থেকে ৮-৯ নভেম্বর সকাল ১০-৪টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহন, ১১-১২ নভেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ, ১৪ নভেম্বর প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে বাছাই, প্রত্যাহার পত্র ১৬ নভেম্বর প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে এবং ২৭ নভেম্বর সকাল ১০ থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে বলে বলা হয়েছে এবং সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুলিপি সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।