Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট খেলায় রামপাল উপজেলাকে হারিয়ে ফকিরহাট চ্যাম্পিয়ন

মো: সাগর মল্লিক ফকিরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা এর সার্বিক ব্যবস্থাপনায় ফকিরহাট এবং রামপাল উপজেলার মাঝে একটি প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ফকিরহাটের লকপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুলে প্রীতি ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত হয়।

 

প্রীতি ক্রিকেট খেলায় ফকিরহাট উপজেলা ও রামপাল উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। টসে জিতে ফকিরহাট উপজেলা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৬ ওভার শেষে ফকিরহাট উপজেলা ১০৫ রানে বিজয়ী হয়। ফকিরহাট ও রামপাল উপজেলার পরিবার ও পরিকল্পনা কার্যালয় এর কর্মকর্তা ডাক্তার মোঃ শাহরিয়ার শামীম এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম ডি সেলিম রেজা।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন দুই উপজেলার পরিবার পরিকল্পনার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সুধী জন। খেলা শেষে ডাক্তার শাহরিয়ার শামীম বলেন দুই উপজেলার মাঝে ভ্রাতিত্ববন্ধন আরো সুদৃঢ় করার জন্যই এই আয়োজন অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।