Nabadhara
ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি রক্ষার আহ্বান

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ। এ সময় তিনি শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার বাজার রাধানগর সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক বলেন, মাগুরার মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য বন্ধনে আবদ্ধ। এখানকার মানুষ সব সময় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত বছরের তুলনায় এ বছর মাগুরায় বেশি পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সবাই মিলে সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তারা, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদমান আকিব, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মো. মতিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কুমার বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় বাজার রাধানগর সার্বজনীন রাধাগোবিন্দ দুর্গাপূজামণ্ডপের সভাপতি স্বপন কুমার চক্রবর্তীসহ মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসকের স্ত্রী দরিদ্র নারীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির কমিটির কোষাধ্যক্ষ নারায়ণ চন্দ্র সাহা।

পরে জেলা প্রশাসক কেন্দ্রীয় দশভুজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।