Nabadhara
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়ির ফটকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির প্রধান ফটকের পাশ থেকে পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে পুলিশের বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বস্তুগুলো নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় বাউল ভক্ত-অনুসারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে আখড়াবাড়ির প্রধান ফটকের পাশে একটি নারিকেলগাছের নিচে মিষ্টির প্যাকেটে মোড়ানো সাদা ব্যাগে বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয় এক বাউল। পরে তিনি বিষয়টি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জানান। খবর পেয়ে র‍্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে পুলিশের বিশেষায়িত এসআরইউ ইউনিটকে খবর দেওয়া হয়। ঢাকা থেকে আসা ওই ইউনিটের সদস্যরা বস্তুগুলো নিষ্ক্রিয় করেন।

ঘটনার পর আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় বাউল ভক্ত-অনুসারীদের মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা বস্তুগুলো সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।