কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল কাঠালিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজার প্রস্তুতি, পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সবাইকে সম্প্রীতি বজায় রাখা এবং সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।”
এ সময় কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

