Nabadhara
ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গাজীপুরে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন 

সামসুল হক জুয়েল
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি –

 

গাজীপুর জেলা ইয়ুথ ক্লাবের উদ্যোগে নেশা মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

 

আজ সোমবার কাপাসিয়ার মাসক খাসগর মাঠে কাপাসিয়া উপজেলা যুব ক্রিকেট একাদশ বনাম কালিগঞ্জ উপজেলা যুব ক্রিকেট একাদশের মধ্যে প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ী হন কাপাসিয়া উপজেলা যুব ক্রিকেট একাদশ।

 

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক অধ্যাপক শামসুল হুদা লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফোরামের প্রধান উপদেষ্টা মুহাম্মদ মাহমুদুল হাসান, কাপাসিয়া ইয়ুথ ফোরামের প্রধান উপদেষ্টা মাওলানা ফরহাদ মোল্লা, অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সেলিম,আব্দুল আজিজ, আকমাল কাজী, হাফেজ কামরুল, আকরাম হোসেন,মাওলানা শাহজাহান,হাফিজুল হাসান,আব্দুল আওয়াল,হাফিজ আহমেদ, ডাক্তার রুবেল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।