Nabadhara
ঢাকাসোমবার , ১৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া শাড়ি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে শাড়ি তুলে দেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মো. মঞ্জুরুল হক রাহাদ।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুদেব রায় ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।

এ ছাড়া জামায়াত নেতা মো. রাহাতুল ইসলাম শাকিল, মো. জাহিদুল ইসলাম, কচুয়া হিলফুল ফুজুলের সভাপতি জুবায়ের হোসেন রানাসহ জেলা ও উপজেলা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. মঞ্জুরুল হক রাহাদ বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সম্প্রীতির উৎসব। সরকারের পক্ষ থেকে দেওয়া এই উপহার পূজা উদ্‌যাপনে প্রান্তিক মানুষের আনন্দ আরও বাড়িয়ে দেবে।”

তিনি সব ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।